1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জে বিএনপির বিজয় মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
118

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে বিজয় মিছিলে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মীসহ জনতার ঢল নামে।

মিছিল শেষে বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর প্রাঙ্গণ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন,জুলাই অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। এই অভ্যুত্থান বাংলাদেশের ছাত্রসমাজ, শ্রমিক, কৃষক, পেশাজীবী, কর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের ফসল। আমরা দেখেছি, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। শহীদ হয়েছেন ছাত্র, শ্রমিক ও মেহনতি সাধারণ মানুষ আজও অনেক আহত হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছেন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন মানুষ বিএনপিতে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে।

সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান,সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সিরাজুল ইসলাম সেরাজ, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ বিএনপি এবং সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

01

02

Tags: , ,

118
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত