1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিসিবির বয়সভিত্তিক প্রি-মেডিকেল বাছাই অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বয়সভিত্তিক প্রতিভা বাছাইয়ের অংশ হিসেবে অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ এবং অনূর্ধ্ব–১৮ স্তরের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রি-মেডিকেল সিলেকশন।

শুক্রবার (২২ আগস্ট) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এটি সম্পন্ন হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তরুণ ক্রিকেটার অংশ নেয় এই বাছাইপর্বে। সকাল থেকেই মাঠে জড়ো হয় প্রতিভাবান কিশোররা। তাদের শরীরিক সক্ষমতা, দক্ষতা, মৌলিক ফিটনেস, বয়স এবং মান যাচাই করেন বিসিবি’র মনোনীত কোচ, চিকিৎসক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী সোহাগ, জেলা ক্রিকেট কোচ আনোয়ারুল আজিম এবং জেলার প্রধান ক্রিকেট কোচ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত থেকে তরুণদের উৎসাহ দেন।

জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী সোহাগ বলেন, “সিরাজগঞ্জের কিশোররা ক্রিকেটে ভীষণ সম্ভাবনাময়। এই ধরনের প্রতিভা বাছাই তরুণদের সামনে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে দেয়।”

প্রধান ক্রিকেট কোচ আব্দুল্লাহ আল মামুন বলেন, “এখান থেকে সেরা খেলোয়াড়রা পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ক্যাম্পে সুযোগ পাবে। আমরা চেষ্টা করছি বিসিবির নিয়মে প্রতিটি প্রতিভাকে যথাযথভাবে বাছাই ও গড়ে তোলার।”

এদিকে স্টেডিয়াম প্রাঙ্গণে ছোট ছোট ক্রিকেটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন এ আয়োজনে। মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা।

বাছাইপর্বের ক্রিকেটারদের তালিকা খুব শিগগিরই জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি সিরাজগঞ্জ জেলা ইয়াং টাইগার কাপে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় জেলায় ক্রিকেট নিয়ে আলাদা আগ্রহ কাজ করছে শিশু কিশোরদের মাঝে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত