1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে গণতান্ত্রিক যুবফ্রন্টের কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
91

রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও জনজীবনের নিরাপত্তাহীনতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক যুবফ্রন্ট।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখা এ তথ্য জানিয়েছে।

ঘোষণায় বলা হয়, ওসমান হাদি ভালুকার শ্রমিক দীপু দাস ও শিশু আয়শা হত্যার বিচার নিশ্চিত করা, ছায়ানট, উদীচী ও ডেইলি স্টারের প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও পোড়ানোর ঘটনার প্রতিবাদ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

গণতান্ত্রিক যুবফ্রন্টের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা; সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা; খুন, মব সন্ত্রাস, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়া।

ঘোষণা অনুযায়ী, এসব দাবিতে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ২৬ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত