1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বগুড়ায় ফিলিং স্টেশনে সিরাজগঞ্জের যুবককে হত্যা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
149

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল বাহারকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

রোববার ৭ সেপ্টেম্বর সকালে পুলিশ ফিলিং স্টেশনের ভেতর একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় ওই পাম্পের তেল সরবরাহকারী রতন মিঞা (২৬) জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল বাহার গত চার বছর ধরে ফিলিং স্টেশনে চাকরি করছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, লাশের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইকবালকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন কর্মচারী রতন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি। রোববার দুপুরে সংগঠনের একটি প্রতিনিধিদল বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এই দাবি জানায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

01

02

Tags:

149
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত