1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

‘সিরাজগঞ্জের গ্রাম পুলিশ আন্না রানী হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
আন্না রানী হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই
203

সিরাজগঞ্জের গ্রাম পুলিশ আন্না রানী দাস হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। অনুসন্ধানে দেখা গেছে, আন্না রানী দাসকে তারই ধর্মাবলম্বী এক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ব্যর্থ হয়ে হত্যা করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ঘটনার প্রধান অভিযুক্ত তাপস কুমার দাসও একই ধর্মাবলম্বী। সে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আন্নাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। আন্না রানী হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই বলে তা প্রমাণিত।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বা ভিন্ন ধর্মের ব্যক্তির সম্পৃক্ততা নেই।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদপেশা নিয়ে গবেষণা করে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্টসহ দেশের ভেতর থেকেও বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ি ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে।

বাংলাফ্যাক্ট এখন পর্যন্ত শত শত বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করেছে এবং অনলাইনে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে। তাদের লক্ষ্য জনগণের কাছে সঠিক ও যাচাইকৃত তথ্য পৌঁছে দেওয়া।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত