1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
242

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জের এক বিএনপি নেতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুমন কুমার সরকারের আদালতে মামলাটি করেন।

বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল বলেন, “একটি বক্তব্যের মাধ্যমে আমির হামজা শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে আমির হামজার বিরুদ্ধে ৫০০ ধারায় মানহানির মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পরিবর্তীতে আদেশের জন্য রেখেছেন।”

মামলার পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে। আমির হামজা আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যে অপরাধ করেছেন তাতে এই দেশে তার থাকার অধিকার নাই। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

01

02

Tags:

242
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত