1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বাস চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
সড়ক ও ট্রেন দুর্ঘটনা
177

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকায় জেনিন পরিবহনের একটি বাসের চাপায় মো. রাজু মিয়া (৩১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ–কড্ডা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চলা বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রাজু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ঝামুডাঙ্গা গ্রামে। তিনি বনবাড়িয়ার তারকাটা মিলে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিন পরিবহনের বাসটি বনবাড়িয়া এলাকার গ্যারেজ থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথচারী রাজু মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই শক্ত ছিল যে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। পুলিশ বাসটি জব্দ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানায়।

01

02

Tags:

177
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত