1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উৎসবমুখর পরিবেশে শেষ সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন, ফলাফলের অপেক্ষা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
272

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলার পর নির্ধারিত সময়ে শেষ হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই চেম্বার ভবন ও আশপাশের এলাকায় ভোটার, সমর্থক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এক ব্যস্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অর্ডিনারি গ্রুপের মোট ৪৩৮ জন ভোটারের মধ্যে ৪২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা প্রায় শতভাগের কাছাকাছি অংশগ্রহণ। এ গ্রুপে ১৪ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৪ জন প্রার্থী। আর এসোসিয়েট গ্রুপ মিলিয়ে মোট ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন চলছে ব্যালট বক্স খোলা, সাজানো ও গণনার প্রস্তুতি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবকিছু স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ফলাফল আজ রাতেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির একটি সূত্র।

01

02

Tags: ,

272
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত