1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত
142

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শিক্ষিকার নাম সাবিনা ইয়াসমিন (৪২)।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের মা ছিলেন এবং উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন তার ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী ড্রাম ট্রাকটি অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন।

নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন, ট্রাক মালিক ও অপ্রশিক্ষিত চালকের অবহেলায় শিক্ষিকার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়, বরং হত্যার শামিল। তারা দোষীদের শাস্তির দাবিও জানান।

শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল, আমরা আশ্বস্ত করার পর তারা সড়ক ছেড়ে দেন। লাশ উদ্ধার করে পরে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত