1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

মানুষের প্রত্যাশা বিএনপির কাছেই, ঐক্যবদ্ধ হয়ে জনতার পাশে থাকতে হবে: কায়েস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইকোশা স্কুল মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ও স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল কায়েস। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলা বিএনপির অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে নেতাকর্মী ও জনতার মাঝের ভোটের বার্তা পৌঁছে দেন।

তিনি বলেন, “এ দেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছেই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে গণমানুষের সঙ্গে থেকে সেবা করার মনোভাব রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণই বিএনপির প্রধান শক্তি। তাই প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে সুসংগঠিত করতে হবে।”

সভায় প্রধান অতিথি ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান। নেতৃবৃন্দ বলেন, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ছাড়া কোনো আন্দোলন বা নির্বাচন সফল হয় না।

ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মতবিনিময় সভায় উপস্থিত থেকে নানা সমস্যা তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত