1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জে অনলাইনে স্কুল ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, কীভাবে হবে আবেদন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে অনলাইনে স্কুল ভর্তি আবেদন
297

সিরাজগঞ্জসহ দেশের সব সরকারি স্কুল এবং জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে ২১ নভেম্বর। অনলাইনে লটারির মাধ্যমে এবার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষার্থীরা ঘরে বসেই gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং টেলিটকের প্রি–পেইড মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা গতবারের তুলনায় ১০ টাকা কম।

আবেদনের পরে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে। এ ছাড়া ২২–২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট এবং ২৭–৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফট স্কুল হলে উভয় শিফট পছন্দ করলে দুটি ভিন্ন পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা একই শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা হবে না। সম্পূর্ণভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন হবে। সরকারি স্কুলের শিক্ষক–কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তানদের জন্য নির্দিষ্টসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে, তবে তাদের অনলাইনে আবেদন করতে হবে না।

সিরাজগঞ্জের বেসরকারি স্কুলগুলোতেও একই নিয়ম প্রযোজ্য

সিরাজগঞ্জ জেলা সদর এবং উপজেলা সদরের বেসরকারি স্কুলগুলোতেও একই সময়সীমায় এবং একই আবেদন প্রক্রিয়ায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী বা ম্যানেজিং কমিটির সন্তানের জন্য কোনো আলাদা কোটা নেই—সাধারণ নিয়মেই আবেদন করতে হবে।

প্রথম শ্রেণির বয়সসীমা:
জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স হতে হবে ৬+। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে সবচেয়ে কম বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত (৫ বছর পূর্ণ), এবং সর্বোচ্চ বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (৭ বছর পূর্ণ)।

সিরাজগঞ্জের অভিভাবকরা যাতে সহজে এবং ঝামেলা ছাড়াই সন্তানদের ভর্তি করাতে পারেন, সে লক্ষ্যেই পুরো প্রক্রিয়া এবারও সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত