1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে কড়া নিরাপত্তা, ঐতিহাসিক মামলার রায়ে সতর্ক অবস্থানে প্রশাসন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
209

জুলাই–আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ (সোমবার) ঘোষণা হওয়ার কথা। মামলায় অভিযুক্ত রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। রায়কে কেন্দ্র করে সারাদেশের মতো সিরাজগঞ্জেও সতর্কতা জারি করা হয়েছে।

জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়, সরকারি অফিসচত্বর, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও শপিং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলছে সকাল থেকেই। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ তল্লাশিতে ব্যস্ত এলাকা আরও নিয়ন্ত্রিত করা হয়েছে। প্রবেশপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা চেকপোস্ট, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে চলছে তল্লাশি।

জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রায়কে কেন্দ্র করে কোনো গুজব বা উসকানিমূলক পরিস্থিতি যাতে না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া নজরদারিও বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে মোবাইল টহল টিম, পাশাপাশি রয়েছে সাদা পোশাকের পুলিশ।

প্রশাসনের কড়া নজরদারির কারণে বিগত কয়েকদিন কোনো আগুন সন্ত্রাস ও নাশকতা হয়নি।

সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, “সিরাজগঞ্জে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হচ্ছে।”

রায় ঘোষণাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

কোনো ধরণের নাশকতা প্রতিরোধে বিএনপি, জামায়াত ও বিভিন্ন দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছে।

01

02

Tags: ,

209
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত