1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জের জেলা প্রশাসক পরিবর্তন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের জেলা প্রশাসক পরিবর্তন
নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম
468

সিরাজগঞ্জের জেলা প্রশাসক পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন আদেশে বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ ও বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের আদেশে মোট ১৫ জেলায় জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৬ জন ডিসিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে নতুন করে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পূর্বে বিএডিসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা।

অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, উন্নয়ন এবং জনসেবামুখী নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত ও নবনিযুক্ত কর্মকর্তারা দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এছাড়া আরও অন্য জেলার ডিসিদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার মো. আজাদ জাহানকে গাজীপুরে ও খুলনার মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে।

এ ছাড়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরার, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স ম জামশেদ খোন্দকারকে খুলনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ার এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

01

02

Tags: , ,

468
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত