1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
213

সিরাজগঞ্জ জেলাতে নানা আয়োজন দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে ইবি রোডস্থি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সন্ধ্যার পর মাওলানা ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবুসহ নেতৃবৃন্দ।

সভায় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের উপর অবিচল থেকে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

রুমানা মাহমুদ বলেন, ধানের শীষ কখনো ফাঁকি দেয় না। ধান দিয়েই আমরা জীবিকা নির্বাহ করি। ধানের শীষ প্রতীকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়নে কাজ করছে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত ও আইনের শাসনের রাষ্ট্র কায়েম করবে।

এছাড়াও কাজিপুরের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা, রায়গঞ্জে বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক, উল্লাপাড়ায় এমপি প্রার্থী এম. আকবর আলী, শাহজাদপুরে এমপি প্রার্থী ডা. এম.এ মুহিত ও বেলকুচিতে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে আলোচনা ও র‌্যালির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত