1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

নির্মাণের চার মাসের মধ্যে উল্লাপাড়ায় দুই সড়কে ধস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
উল্লাপাড়ায় দুই সড়কে ধস
236

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত দুটি সড়কের খালপাড় অংশ ধসে পড়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র চার মাসের মধ্যেই সড়কগুলোর কয়েকশ ফুট অংশের ক্ষতি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার পঞ্চক্রোশী ও দূর্গানগর এলাকায় এলজিইডির এই দুটি সড়ক-বালসাবাড়ী-মনোহরা-রাজমান সড়ক এবং সাতবাড়িয়া সড়ক-বৃষ্টির পর খালপাড়ের অংশ ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লাপাড়া এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির চুক্তিমূল্য ১ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকা। স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি সম্পন্ন করে চার মাস আগে। সড়কের প্রায় দেড়শ ফুট অংশ পুরনো খালের পাড়ে নির্মিত হয়েছিল, যা সম্প্রতি বৃষ্টির পানিতে ধসে পড়ে।

অন্যদিকে, দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী-মনোহরা-রাজমান সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা। এ প্রকল্পে খালপাড়ে ব্লক বসানো এবং একাধিক স্থানে গাইডওয়াল নির্মাণের কাজও করা হয়েছিল। তবে সাম্প্রতিক ভারি বৃষ্টির পর মনোহরা ও ক্ষুদ্র মনোহরা এলাকায় প্রায় পাঁচশ ফুট খালপাড় ধসে যায়। স্থানীয়দের ধারণা, খালের গভীর অংশের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সড়কটি দুর্বল হয়ে পড়ে এবং ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, ‘দুটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাজমান সড়কের খালপাড়ের কিছু অংশের ব্লক ও সড়কের ঢাল এবারের বৃষ্টিতে নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধসে গেছে। আমরা দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা নিচ্ছি।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, খালপাড়ে সড়ক নির্মাণের সময় শক্তভাবে মাটি কম্প্যাক্ট না করায় এমন ক্ষতি হয়েছে। তারা টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে একই সমস্যা পুনরায় না ঘটে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত