1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে মেডিসিটি প্রকল্পের কৌশলগত বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
441

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হলো “এসইজেড মেডিসিটি” প্রকল্পের দ্বিতীয় কৌশলগত বৈঠক। এই বৈঠকে প্রকল্পের দিকনির্দেশনা চূড়ান্ত করা, অগ্রাধিকারের বিষয়গুলো নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ নভেম্বর (সোমবার) রাজধানীর বনানীতে এ বৈঠকে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসকবৃন্দ।

উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম (প্রধান, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), প্রফেসর ডা. এম. জি. আজম (প্রধান, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, লিভার ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর, বারডেম), প্রফেসর ডা. আবু সাঈদ রহমান (জেনারেল সার্জন), প্রফেসর ডা. গুলশন আরা (অর্গানাইজেশন অব গাইনোকোলজিস্টস অ্যান্ড অবস্টেট্রিশিয়ানস অব বাংলাদেশ),প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম (অর্থোপেডিক সার্জারি), সহকারী অধ্যাপক ডা. এ. এম. ফরিদ উদ্দিন আহমেদ (আর্থ্রোস্কোপিক হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ) এবং ডা.মো: আবু কাওছার স্বপন (ম্যানেজিং ডিরেক্টর, লং লাইফ হাসপাতাল, ঢাকা)।

প্রকল্পটির স্থাপত্য নকশা উপস্থাপন করেন ম্যাভেরিক আই আর্কিটেক্টসের স্থপতি রুহান ইসলাম জিনো ও স্থপতি সাদমিন সাদিয়ানা।

বৈঠকে অংশ নেন অর্থনৈতিক বিশ্লেষক মো. তৌফিক রহমান, ফার্মাসিউটিক্যাল টেকনিক্যাল ও জিএমপি বিশেষজ্ঞ মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং সাংবাদিক মুজাহিদ শুভ (স্পেশাল করেসপন্ডেন্ট, এখন টিভি)।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন ও প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের এই উদ্যোগের নেতৃত্ব দেন। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই, সাবেক সচিব ও রাষ্ট্রদূত।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে মেডিসিটি
বৈঠকে অংশগ্রহণকারীদের উৎসাহ, অঙ্গীকার ও যৌথ প্রচেষ্টা প্রকল্পটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এসইজেড মেডিসিটি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।

এরআগে গত ২ অক্টোবর হাসপাতালের জন্য ইকোনমিক জোনের ভেতরে থাকা ২০ একর জায়গা পরিদর্শন করেন চিকিৎসক ও বিনিয়োগকারীদের দল। আর ১৫ অক্টোবর আরেকটি বৈঠক করেন তারা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত