1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

উল্লাপাড়ায় দুর্লভ কষ্টি পাথরসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
উল্লাপাড়ায় দুর্লভ কষ্টি পাথর
139

উল্লাপাড়া উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে ৯৪ কেজিরও বেশি ওজনের দুর্লভ কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে ওই অভিযান চালানো হয়।

শনিবার (১ নভেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৯৪.২৬০ কেজি ওজনের মূল্যবান এ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটর সাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত