1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

উল্লাপাড়ায় নৃশংসভাবে দাদীকে হত্যা করেছে মাদকাসক্ত নাতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
উল্লাপাড়ায় নৃশংসভাবে দাদীকে হত্যা
115

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৃশংসভাবে দাদীকে জবাই করে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এক মাদকাসক্ত নাতি। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোছা. সন্দেস খাতুন (৮৫) মৃত নওশের মোল্লার স্ত্রী। অভিযুক্ত নাতি সজিব হাসান (২২) একই এলাকার আহম্মাদ আলীর ছেলে। ঘটনার পর ঘাতক নাতিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দাদির ঘরে প্রবেশ করে সজিব ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে। হত্যার পর সে নিজের ফেসবুক আইডিতে প্রথমে একটি স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর আরেকটি স্ট্যাটাসে লেখে, “ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।” পরে সজিবের বাবা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সজিবকে আটক করে। স্থানীয়রা জানান, সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার পর ঘাতক সজিবকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নেশাগ্রস্ত অবস্থায় বা মানসিক ভারসাম্যহীনতার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

01

02

Tags: , , , , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত