1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

দীর্ঘদিনের সহযোগী আসলামের পাশে ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
210

নানা শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেলা বিএনপির সহ সভাপতি, জাসাসের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম পারভেজ। শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা তার বাসায় যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।

দীর্ঘদিনের সহযোগী হিসেবে আসলাম পারভেজকে দেখতে বাড়িতে উপস্থিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং আরও অন্যান্য জেলা নেতৃত্ববৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন আসলাম পারভেজের মেয়ের জামাতা, সাবেক খেলোয়াড় এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল আজিম। উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ নেতার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানান।

জানা যায়, আসলাম পারভেজ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত এই ব্যক্তিত্বের জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

01

02

Tags: ,

210
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত