1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ঘুড়কার জমজমাট লক্ষীপূজা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ঘুড়কার জমজমাট লক্ষীপূজা
170

আনন্দঘন পরিবেশে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামে অনুষ্ঠিত হয়েছে লক্ষীপূজা। পূজা কমিটির নেতৃত্বে দুই দিনব্যাপী এ উৎসবের অন্যতম আয়োজক ছিলেন স্থানীয় গ্রামবাসী। গত ২০ বছর ধরে ঘুড়কার জমজমাট লক্ষীপূজা দেশব্যাপী সুনাম অর্জন করেছে। এবারও কোজাগরী পূর্ণিমা উপলক্ষে ঘুড়কা গ্রামে জাঁকজমকপূর্ণভাবে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়।

গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ফুলজোড় নদী, যা ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ। সিরাজগঞ্জের শাহজাদপুর, বগুড়া, নওগাঁ, পাবনা, ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ঘুড়কার জমজমাট লক্ষীপূজা দেখতে আসেন। দর্শনার্থীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘুড়কা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি হওয়ায় প্রতি বছরই তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো অন্যরকম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতাও প্রশংসনীয়।

প্রশাসনের সহযোগিতা, আলোকসজ্জা ও স্থানীয়দের আতিথেয়তায় পূজার আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠে। দিন দিন এখানে পূজার সংখ্যা বাড়ছে। দুই দিনব্যাপী এ উৎসব উপভোগ করতে দূরদূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় গ্রামটি উৎসবে পরিণত হয়।

এ বছর গ্রামে মোট ৩০টি লক্ষীপূজার আয়োজন করা হয়। ঘুড়কা দুর্গা মন্দিরের সভাপতি গৌতম কুমার কুন্ডু এবং ক্যাত্যয়নী মন্দিরের সভাপতি প্রদীপ কুমার দাস জানান, সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে এবারের পূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও একই আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

01

02

Tags:

170
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত