1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

চলনবিলসহ সিরাজগঞ্জে আসতে শুরু করেছে অতিথি পাখি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
চলনবিলে অতিথি পাখি
চলনবিলে অতিথি পাখি
229

চলনবিলসহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশে ঘটতে শুরু করেছে অতিথি পাখিদের আগমন। পাখিদের আগমনে চলনবিল প্রাকৃতি সৌন্দর্যে ভরে উঠতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের তীব্র ঠান্ডা ও খাদ্যাভাব এড়াতে পাখিরা অনুকূল পরিবেশের সন্ধানে সাধারণত বাংলাদেশে আসে।

চলনবিলে বিভিন্ন জাতের পাখি দেখতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষজন। তবে পাশাপাশি এক শ্রেণির পরিবেশবিরোধী পাখি শিকারি জাল ও খাঁচার দিয়ে অতিথি পাখি শিকার করে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। বিলাঞ্চলের বিভিন্ন স্থানে প্রতিটি বক ৯০ থেকে ১০০ টাকা, রাতচোরা ২৫০ থেকে ৪৫০ টাকা জোড়া, বালিহাঁস ৩২০ থেকে ৬৭০ টাকা দরে বিক্রি করা হয়।

সিরাজগঞ্জের মৎস্য ও শস্য ভান্ডারখ্যাত তাড়াশ চলনবিলে অতিথি পাখির ঝাঁকে ঝাঁকে আগমন ঘটছে। জানা গেছে, চলনবিলের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ১৪টি নদী ও ২২টি ছোট-বড় বিল। যদিও অনেকগুলোর অস্থিত্ব এখন আর পাওয়া যাবে না। এই মৌসুমে পানি এখনও না শুকালেও চলন বিল ও বেলকুচি উপজেলার যমুনা নদীর চর এলাকায় অতিথি পাখি আসতে শুরু করেছে। এছর আগেই যমুনা চর ও চলনবিলে নিজের আহার জোগাতে বক, ইটালি, শর্লি, পিয়াজ খেকো, ত্রিশুল,বাটুইলা, নারুলিয়া, লালস্বর, কাঁদোখোচা, ফেফি, ডাহুক, বালিহাঁস, পানকৌড়ি, শামকৈলসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির ঝাঁকে ঝাঁকে আগমন ঘটছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সকল পাখি জেলার বিভিন্ন মাঠে ও গাছে অবস্থান করে। সকাল থেকেই খাবারের খোজে ভিড় করে বক, বালিচোরা, পানকৈড় রাতচোরাসহ নানা প্রজাতির পাখি।
চলনবিলে অতিথি পাখি
অতিথি পাখি চলনবিলকে প্রতিবছরই নতুন রূপে সাজায়, এই পাখিগুলো বছরে একবার আসে এবং চলনবিল জুড়ে উড়ে বেড়ায় আর রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য। এই অতিথি পাখিগুলো যেন কোন অসাধু পাখি শিকারি পাখি শিকার করতে না পারে সে দিকে সচেতন মহলসহ প্রশাসনের প্রতি আহ্বান স্থানীয় পরিবেশ প্রেমীদের।

এবিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। এরা ফসলের ক্ষতিকারক পোকা খায়। যেকারনে ফসলে কীটনাশক ব্যবহার কম করতে হয় ফলে কৃষকদের ফসল উৎপাদন খরচও কম হয়। এছাড়া এদের বিষ্ঠা জমিতে সার হিসাবে কাজ করে।

01

02

Tags: ,

229
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত