সিরাজগঞ্জ সদর উপজেলায় পিপুলবাড়িয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রেহানা পারভীন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রেহানা পারভীন পিপুলবাড়িয়া বাজার এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
শুক্রবার বিকেলে পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে রেহানা পারভীন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Tags: পিপুলবাড়িয়া
পরবর্তী নিউজ লোড হচ্ছে...