1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি বলয় ‘প্রবাহ’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
297

সিরাজগঞ্জসহ দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় “প্রবাহ”। আগামী ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে এটি ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে।

আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।

এর ফলে ওই সময়ে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের পাশাপাশি সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২ অক্টোবর থেকে ৪ অক্টোবরের মধ্যে বৃষ্টি বলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে। এ সময় সিরাজগঞ্জে একটানা ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা করা হচ্ছে। ফলে সিরাজগঞ্জ সদর ও কাজীপুরসহ নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রবাহ চলাকালীন সময়ে সিরাজগঞ্জে গড়ে প্রায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং টানা পাঁচদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে স্বল্পস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

তবে এই সময়ে আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে এবং টানা বৃষ্টি হলে শীতল আবহের অনুভূতিও পাওয়া যেতে পারে। জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষকে সতর্কতা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

01

02

Tags: ,

297
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত