1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উল্লাপাড়ায় প্রায় ৭ কোটি টাকা আত্মসাতে শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষক গ্রেপ্তার
148

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর থেকে তাকে আটক করা হয়।

রাকিবুল ইসলাম উল্লাপাড়ার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময় ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি।

পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্বে ফেরেন। এর পরই রাকিবুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রকাশ্যে আসে। একই বছরের ডিসেম্বরে আব্দুল মজিদ তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় রাকিবুল ইসলামকে মিরপুর থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

01

02

Tags:

148
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত