1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
171

বিএনপি’র ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জে দিনব্যাপী লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল থেকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশের বিভিন্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদর-কামারখন্দ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করছি। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক, আর লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিএনপির সুদূরপ্রসারী ৩১ দফা কর্মপরিকল্পনা। আমি চাই, আমার বাবা ও সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত এমপি মির্জা মুরাদুজ্জামানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে জনগণের কল্যাণে কাজ করতে।”

তিনি আরও বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি অবিচল থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে। ধানের শীষকে বিজয়ী করতে সিরাজগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা. আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জা মোস্তফা জামানের এ ধরনের কর্মসূচি কেবল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিএনপির ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রতিফলিত করছে বলে মনে করছেন স্থানীয়রা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত