1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে টানা কয়েকদিন ধরে থেমে থেমে সংঘর্ষ, অনেকে আহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ পুলিশ থানা
সিরাজগঞ্জ পুলিশ থানা
155

সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে আটাপাড়া মহল্লার আহতরা স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে— আব্দুল মমিন (১৭), রাব্বি (১৭), অপু (৩৪), হাসান (১৮), আব্দুল মজিদ (২১), ফয়সাল (৩০), সজীব (২৫), আনন্দ (১৭), আলমাস (২৫) ও জীবন (১৬)। তাঁরা সবাই হোসেনপুর বাগানবাড়ি এলাকার বাসিন্দা। বাকি আহতদের নাম এখনও জানা যায়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই মহল্লার মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জুবাইদা হুয়াইন জানান, “কয়েক দিন ধরেই তো মারামারি হচ্ছে। কিছুক্ষণ আগেও মারামারির বিষয় নিয়ে তিনবার কল এসেছিল। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”

01

02

Tags:

155
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত