1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

রতনকান্দিতে বাসের ধাক্কায় ভটভটি যাত্রী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ হাসপাতাল
131

সিরাজগঞ্জ সদরে বাসের ধাক্কায় লেবু (৬০) নামের এক ভটভটি যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত লেবু সদর উপজেলার নওদা ফুলকোচা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রতনকান্দি হাট থেকে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন লেবু। ভটভটিটি গজারিয়া রোডে পৌঁছালে সিরাজগঞ্জ শহর থেকে সোনামুখী অভিমুখে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ভটভটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পলাতক বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

01

02

Tags:

131
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত