1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের নিয়মিত অভিযান, নথি জব্দ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
313

সিরাজগঞ্জ সরকারি কলেজে পরিবহন খাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে অফিস নথি পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন কাগজপত্র জব্দ করে।

কলেজ সূত্রে জানা যায়, পরিবহন খাত, শিক্ষার্থী কল্যাণ তহবিল, খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়সহ নানা খাতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে হায়েস গাড়ির নামে অর্থ আদায় করা হলেও কলেজে এমন কোনো গাড়ি নেই—এই বিষয়টি দুদকের নজরে আসে।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ, সরকারি বরাদ্দের অপব্যবহার এবং শিক্ষার্থী ফি নিয়ে অনিয়মের বিষয়েও অনুসন্ধান চালায় দুদক।

সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, “কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। পরিবহন খাতের লগবুক পর্যবেক্ষণ করে দেখা গেছে শিক্ষার্থীরা হাইস গাড়ি ব্যবহার না করলেও শুধু অধ্যক্ষ ও শিক্ষকরা ব্যবহার করছেন, অথচ অতিরিক্ত ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।”

অন্যদিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দুদক নিয়মিত তদারকি করছে এবং তারা সব ধরনের সহযোগিতা করছেন।

কলেজের বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ যাচাইয়ে দুদকের এ অভিযান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

01

02

Tags: , ,

313
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত