1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরাজগঞ্জসহ সারাদেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
249

বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ মৃদু দুলুনিতে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন অনেক মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম হলেও এর প্রভাব বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও মায়ানমারসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে পড়েছে।

সিরাজগঞ্জ শহর, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকে ভীত হয়ে পড়েন। বিশেষ করে বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজে উপস্থিত মানুষ হঠাৎ বাইরে বেরিয়ে আসেন।

স্থানীয়রা জানান, বিকেলে তারা হালকা দুলুনি টের পান। পরে নিশ্চিত হন এটি ভূমিকম্প।

এ ঘটনায় সিরাজগঞ্জে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই আবারও ভূমিকম্প হতে পারে ভেবে সতর্ক থাকেন।

01

02

Tags:

249
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত