1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
195

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আসাদ আলী সরকার (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের ক্ষোভ এখন ঝুঁকিপূর্ণ সড়ক ঘিরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন আসাদ আলী। স্থানীয়রা তাকে প্রথমে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শনিবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুঁইয়াগাঁতী ওভারব্রিজ এলাকার সংযোগ সড়ক না থাকায় গত কয়েক মাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। তারা প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করে প্রশ্ন তুলেছেন—“আর কত প্রাণ গেলে সড়ক সংস্কার বা নিরাপদ পথ তৈরি হবে?”

আসাদ আলীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। আজ বিকেলে তাঁর নামাজে জানাজা বাঁশাইল গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে সড়ক ও জনপদ বিভাগ ও পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুতই বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে।”

01

02

Tags: ,

195
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত