1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে প্রাইভেট কার ঢুকে গেলো দোকানে, ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
166

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাঁটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে ঢুকে পড়ায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন (৪২) গুরুতর আহত হন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ ইলেকট্রনিকস দোকানের সামনে বসে গল্প করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার দোকান ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুরুতর আহত হাফিজুল ও আমিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় গাড়ির ভেতর উচ্চ স্বরে গান বাজছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে গাড়ির দুই নারী যাত্রী আহত হন এবং পরে শহরের দিকে চলে যান। স্থানীয়রা গাড়ির চালকসহ দুজনকে আটক করে মারধর করেন, পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

সিরাজগঞ্জ সদর থানার এসআই মর্জিনা খাতুন জানান, আটক দুজনকে আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

01

02

Tags:

166
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত