1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

রায়গঞ্জে রাইস মিলকে দেড় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
121

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মেসার্স রিয়া অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের অভিযোগে ফের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী ২০১০) অনুযায়ী শুনানির পর অধিদপ্তরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এ জরিমানা আরোপ করেন।

একই সঙ্গে মিল কর্তৃপক্ষকে ছয়টি শর্ত পূরণ করে এক মাসের মধ্যে কারখানা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ মে একই অভিযোগে মিলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তবে শর্ত পূরণ না করেই মিলের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে মিলের ছাড়পত্র বাতিল ও তিন ফসলি আবাদি জমিতে পুকুর খনন বন্ধের দাবি জানান। তারা অভিযোগ করেন, মিলটি পরিবেশ সংরক্ষণ আইন নিয়মিত লঙ্ঘন করছে, যা স্থানীয় কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত