1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ৫২৫টি মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
295

সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। এ বছর জেলার ৫২৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

জেলার ভদ্রঘাট পালপাড়া ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ও শিশুরা একসঙ্গে খড়, কাঠ, সুতা, মাটি ও রঙের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিমাশিল্পীরা জানান, এ বছর প্রতিটি প্রতিমা ১২ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের পাবনা, বগুড়া, নাটোর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এখানকার প্রতিমা সরবরাহ করা হবে। ভদ্রঘাট পালপাড়ার প্রায় ১২টি বাড়িতে শতাধিক নারী-পুরুষ কাজ করছেন। প্রতিটি প্রতিমা তৈরি করতে প্রায় ১০ দিন সময় লাগে।

শিল্পীরা জানান, পুরুষ শ্রমিকদের মজুরি প্রতিদিন ১ হাজার ২০০ টাকা এবং মহিলা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা। এ বছর প্রতিমার চাহিদা গত কয়েক বছরের তুলনায় বেশি।

জেলা ব্রাহ্মণ কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব।

01

02

Tags:

295
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত