1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

নির্মাণাধীন ব্রিজের মুখে বসতবাড়ি, কাজ শেষে দেরির শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
162

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীর উপর নির্মাণাধীন প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণ কাজ সঠিকসময়ে শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নির্মাণাধীন ব্রিজের মুখে একটি বসতবাড়ি ভূমি অধিগ্রহণ না হওয়ায় ব্যাহত হচ্ছে কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নওদাশালুয়া থেকে সাহেবগঞ্জ বাজার পর্যন্ত সড়ক সংযোগে ফুলজোড় নদীর উপর ৩০০.৪ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের জন্য সরকার উল্লিখিত অর্থ বরাদ্দ দেয়। দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালের জুনে কাজ শুরু করলেও নদীর পশ্চিম পাড়ে ব্রিজের সম্মুখে একটি বসতবাড়ি থাকায় প্রায় ছয় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। তবে এসময় তিনটি পিলারের কাজ চলমান রয়েছে।

ওই বসতবাড়ির মালিক আমির হোসেন ১৯৯১ সাল থেকে খাস খতিয়ানভুক্ত জমিতে বসবাস করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়িটি উচ্ছেদের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে আবেদন করলে গত জুলাইয়ে উন্নয়ন-২ শাখার উপসচিব মোহাম্মদ শামীম ব্যাপারী ভূমি অধিগ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এলজিইডি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে চর ফরিদপুর ও দাদপুর মৌজার মোট ১.৬৭৮ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব পাঠায়। তবে এখনও অধিগ্রহণ কার্যক্রম শুরু না হওয়ায় প্রকল্পে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান জানান, “ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই নেয়া হয়েছে। খুব শিগগিরই কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। একবার ভূমি অধিগ্রহণ শুরু হলে ব্রিজ নির্মাণ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হবে।”

01

02

Tags: ,

162
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত