1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কামারখন্দে মহিলা দলের বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
162

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা দলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জামতৈল রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুমানা মাহমুদ।

সমাবেশে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি নাজমা আক্তার পান্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুন্নাহার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মিথিলা, মহিলা দল নেত্রী আফরিন সুলতানা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মহিলা দলের নেত্রী ও স্থানীয় মা-বোনেরা শোভাযাত্রা ও সমাবেশে ব্যাপক অংশগ্রহণ করেন।

01

02

Tags:

162
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত