1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
                   
                       

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
131

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ৮ সেপ্টেম্বর সোমবার দিবসটি পালিত হয়।

এ আয়োজনে সহযোগিতা করে জাতীয় পর্যায়ের এনজিও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), গণসাক্ষরতা অভিযান ও আশা প্রজেক্ট। দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বিশ্বজিৎ কুমার সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এম অ্যান্ড ই) কাজী মাসুদুজ্জামান।

সভায় আরও বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর সাত্তার খান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, এসএমসি, পিটিএ, স্লিপ, স্যাক কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাক্ষরতা মানবসম্পদ উন্নয়নের মূলভিত্তি। প্রযুক্তির এই যুগে সকলকে একসঙ্গে কাজ করে সাক্ষরতার প্রসার ঘটাতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত