1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেপ্তার নওগাঁর যুবক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
110

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল আধুনিক প্রযুক্তির সহায়তায় মধ্যভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদক নির্মূল ও ব্যবসায়ীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসাথে তারা সাধারণ মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত