1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে খাদ্যে ভেজাল রোধে ৮ মাসে ৯১টি অভিযান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
149

সিরাজগঞ্জে খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৯১টি অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন কার্যালয়। এ সময়ে দায়ের করা হয়েছে ১৯০টি মামলা এবং আদায় হয়েছে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার নয়টি উপজেলায় নিয়মিত এসব অভিযান পরিচালিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযান হয়েছে সদর উপজেলায়। সেখানে ২৭টি অভিযানে ৪৯টি মামলায় ৫ লাখ ৯৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বেলকুচি উপজেলায় ১৯টি অভিযানে ৬১টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এককভাবে আদায় হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

কাজীপুরে ৫টি অভিযানে ৬৭ হাজার, রায়গঞ্জে ১৭টি অভিযানে ৮২ হাজার, উল্লাপাড়ায় ৬টি অভিযানে ৫৮ হাজার, শাহজাদপুরে ১টি অভিযানে ১ হাজার ৫০০ এবং কামারখন্দে ৯টি অভিযানে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খাদ্যে ভেজাল অভিযান
তবে তাড়াশ ও চৌহালী উপজেলায় এ সময় কোনো অভিযান পরিচালিত হয়নি।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, শুধু অভিযান নয়, জনগণকে সচেতন করাই ভেজাল প্রতিরোধের কার্যকর উপায়। এজন্য নিয়মিত মনিটরিং, আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

01

02

Tags:

149
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত