1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
170

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য দপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ সাড়াশি অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি। অভিযানে অংশ নেন সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, মাঠ সহকারী গোলাম রাব্বী, নৌ-পুলিশের এএসআই জুলফিকার আলীসহ নৌ-ফাঁড়ি ও মৎস্য দপ্তরের অন্য সদস্যরা।

অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না ও দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে এসব জাল বিধি অনুযায়ী যমুনা নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা সূত্রে জানা গেছে, অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

01

02

Tags: ,

170
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত