1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে এনআইডি করতে এসে রোহিঙ্গা স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
244

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার চেষ্টা করতে গিয়ে এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন— রোকেয়া বেগম এবং তার স্বামী মো. আনিস (৪০)। তারা কক্সবাজারের উখিয়ার টেকনাফ এলাকার টেংখালী রোহিঙ্গা ক্যাম্প-১২, ব্লক জি-৪ এর বাসিন্দা বলে স্বীকার করেছেন।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার সকালে রোকেয়া বেগম ভূয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও কথোপকথনের ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে তাকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়।

এরপর সোমবার সকালে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মো. আনিস নামে পরিচয় দিয়ে স্বীকার করেন যে তারা দুজনই রোহিঙ্গা এবং কক্সবাজারের টেংখালী ক্যাম্প-১২ থেকে এসেছেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আটককৃত স্বামী-স্ত্রী স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, রোহিঙ্গা দম্পতিকে আটকের পর তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গাদের যেকোনো অবৈধ কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

01

02

Tags:

244
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত