1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উল্লাপাড়ায় অভিযানে কষ্টি পাথরের বিরল মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
127

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের একটি বিরল মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২। আটককৃতরা হলেন—তাড়াশ উপজেলার নওগা মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) এবং একই উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের ভেতর থেকে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি।

তিনি আরও জানান, একই অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তি ও আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

01

02

Tags:

127
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত