1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
174

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থান থেকে এক রাতে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে কবর জিয়ারতে গিয়ে কবরগুলোর মাটি খোঁড়া অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন স্বজনরা।

কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম জানান, দুই বছর আগে তার ছেলে রুবেলকে এ কবরস্থানে দাফন করা হয়েছিল। শুক্রবার ভোরে জিয়ারতে গিয়ে তিনি দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং কঙ্কালটি নেই।

একইভাবে ভুক্তভোগী লিটন সরকার বলেন, আট মাস আগে তিনি তার বাবা হারুন অর রশিদকে এখানে দাফন করেছিলেন। কিন্তু শুক্রবার সকালে এসে দেখেন, কবর খুঁড়ে বাবার কঙ্কাল চুরি হয়েছে।
কঙ্কাল চুরি
কবর থেকে কঙ্কাল চুরি

স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার রাতের কোনো একসময় কঙ্কালগুলো চুরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। অভিযুক্ত কাউকে শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

01

02

Tags:

174
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত