1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে মাসকলাই বীজ-সার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
224

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১’শ জন কৃষকের হাতে জনপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন। তিনি বলেন, “সরকার কৃষকদের সহায়তায় নানা পদক্ষেপ নিয়েছে। আত্মনির্ভরশীল কৃষক গড়ে তুলতে বীজ ও সার সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েলসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ পৌরসভার শতাধিক কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সিরাজগঞ্জের কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। সরকার প্রদত্ত বীজ ও সার কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং অধিক ফলনের আশা জাগাবে।

01

02

Tags: , ,

224
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত