1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে হঠাৎ বেড়েছে ডায়রিয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
157

সিরাজগঞ্জ শহরের পৌরসভার ধানবান্ধি ও হোসেনপুর এলাকায় গত তিন দিনে প্রায় ২০০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, মনসুর আলী মেডক্যাল ও নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ কেউ স্থানীয় ক্লিনিকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার জানান, রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বাস্থ্য বিভাগ অবগত আছে।

নর্থবেঙ্গল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন বলেন, “প্রতিদিন গড়ে দুই-তিনজন ডায়রিয়ার রোগী আসেন, কিন্তু এবার ১৫ দিনে ১২২ জন এসেছেন। বৃহস্পতিবারই ভর্তি হয়েছেন ১৮ জন।”

রোগীরা সাপ্লাই পানি দূষিত হওয়াকে দায়ী করলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘিঞ্জি এলাকায় দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছা. শারমীন খোন্দকার বলেন, “প্রাথমিকভাবে সাপ্লাই পানি ও দুর্বল স্যানিটেশন উভয়কে কারণ হিসেবে দেখা হচ্ছে।”

অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দাবি করেছে, পরীক্ষায় পৌরসভার পানিতে মলজাত ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তবে সিভিল সার্জন ডা. নুরুল আমীন জানান, ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটকে তদন্তে অনুরোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনসুর হোসেন বলেন, “আমি, মা ও বাবা— আমরা তিনজনই সাপ্লাই পানি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি।” এদিকে ধানবান্ধি ও হোসেনপুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সচেতনতামূলক পরামর্শ

* সবসময় পানি ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন।
* খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধুতে হবে।
* কাঁচা খাবার বা অপরিষ্কার পানি দিয়ে ধোয়া সবজি ও ফল খাওয়া থেকে বিরত থাকুন।
* শিশু, বৃদ্ধ এবং রোগীদের জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

01

02

Tags: ,

157
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত