1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
120

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই শিশু গ্রামের কৃষক সুমন শেখের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি কে.এম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ওইদিন সন্ধ্যার দিকে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যক্ত টয়লেটে তার লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই শিশুর পরনের জামা রক্তাক্ত ছিল এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

01

02

Tags:

120
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত