1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনে আনন্দমিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
146

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের পর সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে তারা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রগতি মোড় থেকে শুরু হওয়া মিছিলে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, ইউনিক মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুল হিকমা মডেল মাদ্রাসা, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল ও সিরাজ মডেল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ুন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর, আ. মোমিন, নাসিমা জামান, সাইফুল্লাহ হাসিম, দুলাল মণ্ডল, রাসেল রানা ও মাওলানা হাসান আলী।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের সফল পরিণতি এই প্রকল্প অনুমোদন। তারা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অবিলম্বে নির্মাণ কাজ শুরু করার দাবি তোলেন।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির জমিতে প্রতিষ্ঠিত শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় বরাদ্দ পাওয়া ১০০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি সম্প্রতি একনেকে অনুমোদন পায়। চলতি বছরের ২৬ জুলাই শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন শুরু করে এবং ২৩তম দিনেই আসে অনুমোদনের সুসংবাদ।

01

02

Tags:

146
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত