1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

রায়গঞ্জে ভেজাল খাদ্য অভিযানে কারখানাকে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
140

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভেজাল ও ক্ষতিকারক উপকরণ ব্যবহারে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভুইয়ট গ্রামে বেলী ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস কারখানায় জেলা নিরাপদ খাদ্য অফিসের উদ্যোগে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি প্রিয়া নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়—পোড়াতেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ইউরিয়া ও হাইড্রোজ দিয়ে মুড়ি উৎপাদন, লেবেলবিহীন রং ও ফ্লেভার দিয়ে কেক তৈরি এবং মোড়ক ও বিজ্ঞাপনে অসত্য তথ্য প্রদর্শন করা হচ্ছে।

এ কারণে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকারক উপকরণ ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।

অভিযানকালে সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

140
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত