1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
130

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সদর উপজেলা ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হটানোর আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে যে গৌরবময় ইতিহাস রচিত হয়েছে, তা কখনো ভুলে যাওয়ার নয়। যুগে যুগে অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে আলেম সমাজ রাজপথে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছেন।”

তিনি আরও বলেন, “২০২৪ সালে চাকরিতে বৈষম্যের প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু হওয়া ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানে আলেম সমাজ ও মাদরাসার শিক্ষার্থীরা সক্রিয় অংশ নেন। গুলি, গ্রেপ্তার, জেল-জুলুম উপেক্ষা করে তারা রাজপথে সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে গেছেন।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মিডিয়া সেলের আহ্বায়ক হারুন অর রশিদ খান হাসান, এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সভাটি শেষ হয় দলীয় ঐক্য ও ওলামা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে।

01

02

Tags:

130
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত