1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিটি ব্যাংকের প্রশিক্ষণে সিরাজগঞ্জের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
199

নারী উদ্যোক্তাদের দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সিটি ব্যাংকের ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর ১৩তম ব্যাচ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার নারীদের মতো সিরাজগঞ্জের নারীরাও পাবেন অংশগ্রহণের সুযোগ।

এই কোর্সে অংশগ্রহণ করে নারীরা ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ কোশলগুলো শিখতে পারবেন এবং গড়ে তুলতে পারবেন নিজস্ব উদ্যোক্তা দক্ষতা। প্রশিক্ষণে থাকছে ব্যবসা পরিকল্পনা, বিপণন, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা।

বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীরা পাবেন ৭০% স্কলারশিপ, যা প্রোগ্রামটির ব্যয় বহনে বড় সহায়তা করবে।

সিরাজগঞ্জের নারীদের জন্য এটি হতে পারে এক নতুন দিগন্তের সূচনা। যারা ব্যবসার শুরু করতে চাচ্ছেন অথবা ইতিমধ্যে ছোট পরিসরে কাজ করছেন, তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।

প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্যসমূহ:

প্রতি সেশনের সময়কাল:
২ ঘণ্টা ইনস্ট্রাকশন + ১ ঘণ্টা অনুশীলন

মোট ইনস্ট্রাকশনাল সময়:
১৬ ঘণ্টা ইনস্ট্রাকশন + ৮ ঘণ্টা সফট স্কিল অনুশীলন

অন্যান্য কার্যক্রম:
নেটওয়ার্কিং, সফট স্কিল প্র্যাকটিস, প্রেজেন্টেশন, অ্যাসেসমেন্ট, ভাইভা ইত্যাদি

প্রোগ্রামের সময়কাল:

প্রতি সপ্তাহে ২টি সেশন করলে ৬ সপ্তাহ
প্রতি সপ্তাহে ১টি সেশন (শনিবার) করলে ১১ সপ্তাহ

আরও বিস্তারিত: https://cityalo.com/city-alo-certification-course-nsu/

01

02

Tags: , ,

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত