1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ছাত্রবৃত্তি দেবে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
127

সিরাজগঞ্জ জেলার অধিবাসীদের সন্তান-সন্ততিদের মাঝে ‘ছাত্রবৃত্তি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি। যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত আছে, তারা এই বৃত্তি পাবে।

সিরাজগঞ্জ জেলা সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এস আর তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা সিরাজগঞ্জ জেলার যে সকল অধিবাসীগণের সন্তানাদি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে ‘ছাত্রবৃত্তি’ প্রদানের উদ্যোগ নিয়েছে।

যেভাবে আবেদন করতে হবে

বৃত্তির জন্য নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন সরাসরি বা ই-মেইল ঠিকানায় জমা দেওয়া যাবে।

আবেদন শুরুর তারিখ: ১২ আগস্ট ২০২৫ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা

সভাপতি
সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা
সিরাজগঞ্জ ভবন, প্লট নম্বর ৬/৩, সেকশন-২
মিরপুর হাউজিং এস্টেট, ঢাকা-১২১৬।

মোবাইল ০১৩০০-২৭৬৫২৪
ই-মেইল: info@szsdhaka1984.com
ওয়েবসাইট www.szsdhaka1984.com

01

02

Tags: ,

127
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত